শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

খুলনায় ভুয়া সেনাসদস্য আটক

  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৯০ দেখা হয়েছে
অপরাধ আইকন।

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি : খুলনার খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট মিরেরডাঙ্গা আবাসিক এলাকা থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়ধারী এক প্রতারককে আটক করেছে পুলিশ।

মো: রাসেল শেখ (২৭) নামের ওই প্রতারক ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুমোড়ঘাটি গ্রামের শাখাম শেখ এর পুত্র।

পুলিশ জানায়, সে নিজেকে সেনাবাহিনী সদস্য বলে পরিচয় দিয়ে দির্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলো। 

ভুক্তভোগী সাদ্দাম জানান, চলতি বছরের ১৫ ও ১৬ আগস্ট দুই দফায় সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে প্রতারক রাসেল শেখ ২ লক্ষ ৭০ হাজার টাকা নিলেও সে চাকরি না দিয়ে ঘুরাতে থাকে।

সাদ্দামের মা রেবেকা বেগম সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানতে পারে রাসেল শেখ সেনাসদস্য নয়। সে একজন প্রতারক।

এ সময় রেবেকা বেগম প্রতারক এর সাথে তার মোবাইলে কথা বলে কৌশলে জানে সে মিরেরডাঙ্গা কেডিএ আবাসিক এলাকার মনিরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া।

মঙ্গলবার (১২ অক্টোবর) রাত ৭টার দিকে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস, এসআই হাসনুজ্জামান, এ এস আই ইস্তিয়াক আহম্মেদ সঙ্গীয়ফোর্সসহ ভুক্তভোগী সাদ্দামকে নিয়ে মিরেরডাঙ্গা আবাসিক এলাকার ওই বাড়িতে যায়। সেখান থেকে সেনাবাহিনীর বুট জুতা, গেঞ্জী, নকল জাতীয় পরিচয়পত্র  ও প্রতারণা করার গুরুত্বপূর্ণ আলামতসহ তাকে থানা হেফোজতে আনে পুলিশ। 

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com