বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভা

  • আপডেট টাইম : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৩৮৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।

তিনি বলেন, সরকার স্বাস্থ্য বিভাগকে ঢেলে সাজাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ৪ হাজার ডাক্তার ও ৮ হাজার নার্স নিয়োগ দিয়েছে। আগামীতে আরো নিয়োগ দেয়া হবে।

শনিবার (৬ নভেম্বর) রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কোভিড-১৯ টিকা ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য সেবার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শিল্পী রাণী রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন, সিভিল সার্জন ডা: বিপাশ খীসাসহ রাঙ্গামাটি ১০ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া  আরো বলেন, স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায়  পৌঁছে দিতে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সরকারের সময় স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। সেবার মানোন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করছে বর্তমান সরকার।

তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতের অনেক ক্ষেত্রেই আমূল পরিবর্তন এনেছেন। মহামারী করোনাকালীন সময়ে অনেক ঝুঁকি নিয়ে দুঃসাহসের সঙ্গে পদক্ষেপ নিয়ে জনকল্যাণে কাজ করে গেছেন। প্রধানমন্ত্রীর এই সঠিক পদক্ষেপ গ্রহনের কারণে দেশে মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com