শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

বাঘাইছড়িতে ১৮ বছর অনূর্ধ্ব শিক্ষার্থীর ফাইজার টিকাদান কর্মসূচির উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৩৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাঘাইছড়িতে ১৮ বছর অনূর্ধ্ব শিক্ষার্থীদের মাঝে করোনার ফাইজার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এই টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইশতেখার আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা ও পৌর মেয়র জাফর আলী খানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথম দিন  এক হাজার ৯৯ জন স্কুল শিক্ষার্থীর মধ্যে এই টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এই কর্মসূচির ধারা অব্যাহত থাকবে বলে জানান উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এব্যাপারে আন্তরিক সহযোগিতা ও সহায়তা দানের জন্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং প্রয়োজনীয় ভূমিকা পালনের জন্য রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রিয় নন্দ চাকমাসহ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ। 

উল্লেখ্য, বিদ্যুতের সমস্যার কারণে টিকা সংরক্ষনে সংকট বিবেচনায় বাঘাইছড়ির স্থলে রাঙ্গামাটিতে গিয়ে শিক্ষার্থীদের টিকা দানের সিদ্ধান্তে জনমনে ক্ষোভের সঞ্চার হয়েছিলো। তাৎক্ষনিক ভাবে স্থানীয় বিশিষ্ট জনদের ভূমিকায় সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, টিকা সংরক্ষনে কক্ষ নির্ধারন, এসি, জেনারেটর সরবরাহ ও কক্ষ সংস্কারসহ প্রয়োজনীয় সবকিছুর ব্যবস্থাপনায় বাঘাইছড়ির শিক্ষার্থীরা রাঙ্গামাটির স্থলে বাঘাইছড়িতে টিকা দিতে পারায় শিক্ষক-শিক্ষার্থী-অভিবাবকসহ এলাকার সর্বস্তরের জনমনে আনন্দ-উল্লাস বিরাজ করছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com