বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: করোনায় আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: হাবিবে মিল্লাত মুন্না। এ নিয়ে সিরাজগঞ্জের ১, ২ ও ৩ আসনের ৩ এমপি করোনায় আক্রান্ত হলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে টিকার প্রথম ডোজ গ্রহণের মাধ্যমে সিরাজগঞ্জে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন এমপি মুন্না। এরপর তিনি ৮ এপ্রিল জাতীয় সংসদ ক্লিনিক থেকে দ্বিতীয় ডোজ ও চলতি মাসের ১২ জানুয়ারি বুস্টার ডোজ টিকা গ্রহণ করেন।
এ বুস্টার ডোজ নেয়ার ১০ দিন পর তিনি দ্বিতীয় বারের মতো করোনায় আক্রান্ত হন। বর্তমানে তিনি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি তার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এবং করোনার টিকা নেয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে অনুরোধ জানিয়েছেন।