শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

রাঙ্গামাটিতে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৪৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় নির্বাচিত উপকারভোগীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে দিনব্যাপী হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক মো: মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রোকেয়া বেগম, পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর কালায়ন চাকমা, ৭,৮,৯ মহিলা কাউন্সিলর জবাউতুন নূর প্রমুখ।

হেলথ ক্যাম্প অনুষ্টানে বক্তারা বলেন, মায়েদের স্বাস্থ্য ভালো থাকলে শিশুরাও ভালো থাকে, তাই সরকার কর্মজীবি মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি’র প্রকল্প গ্রহণ করেছে।

এ প্রকল্পের মূখ্য উদ্দেশ্য হচ্ছে মা ও শিশু উভয়ের কল্যাণ এবং এ প্রকল্পের মাধ্যমে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। তাই মায়েদেরকে নিজেদের ও শিশুদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহবান জানান বক্তারা। দিনব্যাপী হেলথ ক্যাম্প শেষে শতাধিক

মহিলাকে স্বাস্ব্য সেবা প্রদানসহ স্বাস্থ্য সুরক্ষার কিট বক্স প্রদান করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com