শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে ১৫ শিক্ষার্থীসহ ৭১ জনের করোনা শনাক্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৩২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘন্টায় শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজের ১৫ শিক্ষার্থীসহ ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে জেলায় নারীসহ পাঁচ শতাধিক ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ওই হাসপাতালে ১৬৫ জনের নমুনা পরিক্ষা করা হয়। এরমধ্যে মঙ্গলবার দুপুরে ১৫ শিক্ষার্থীসহ ৭১ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তারা সবাই হোম কোয়ারোন্টাইনে রয়েছেন। জেলা সদরে বেশি করোনা আক্রান্ত হচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের হার ৪৩%।

এর আগে সিরাজগঞ্জের ৩ এমপি ও জেলা প্রশাসক করোনা আক্রান্ত হয়েছে। তারা এখনও হোম কোয়ারোন্টাইনে রয়েছেন। জেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, সোমবার থেকে জেলায় পরিবহন শ্রমিকদের করোনা টিকা দেয়া শুরু হয়েছে এবং করোনা প্রতিরোধে কঠোর ব্যাবস্থা নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com