বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ডেপুটি সিভিল সার্জনসহ ২৪ ঘন্টায় আরো ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে জেলায় নারীসহ ছয় শতাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে।
সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ন কবীর এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার ২১৯ জনের নমুনা পরিক্ষা করা হয়। এরমধ্যে বুধবার দুপুরে ডেপুটি সিভিল সার্জন ডা: শামসুল হকসহ ৮৬ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে। তারা সবাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এরমধ্যে জেলা সদরে করোনাক্রান্তের সংখ্যাই বেশি।
গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের হার ৩৯.২৬%।