বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার শিবগঞ্জ বন্দর গ্রামের চালক জিয়াউল হক (৩৭) ও জাহাঙ্গীরাবাদ গ্রামের হেলপার ইমদাদুল হক (২১)। র্যাব-১২’র (ভারপ্রাপ্ত) কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উল্লেখিত স্থানে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮৫ বোতল ফেন্সিডিল, পাথরভর্তি ট্রাক, ১ টি মোবাইল, ২ টি সিমকার্ড ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।