বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

গাজীপুরে কমছেনা ডায়রিয়ার প্রকোপ

  • আপডেট টাইম : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে কমছেই না ডায়রিয়ার প্রকোপ। নতুন করে আক্রান্ত হচ্ছেন শিশুসহ নানা বয়সী মানুষ।

চলতি বছরে গাজীপুর জেলা ও মহানগর জুড়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬শ জন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৫০০ জন। ৪ হাজার ১শ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

আক্রান্তদের অধিকাংশই বাসা-বাড়িতে থেকে চিকিৎসা নিলেও ডায়রিয়ার মাত্রা বেড়ে যাওয়ায় অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। 

জেলা সিভিল সার্জন  ডাক্তার মো: খায়রুজ্জামান জানান, গাজীপুরে গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ জন। ডায়রিয়ার প্রকোপ নিয়ন্ত্রণে জেলায় ৪৫টি টিম গঠন করা হয়েছে।

ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাক্তার হাবিব সাদাত চৌধুরী জানান, এই গরমে দূষিত পানি পান, অপরিষ্কার-অপরিষ্কার থাকা, খোলা মেলা স্থানের কিংবা ধূলা-বালি মেশানো ইফতার  খাওয়া, দূষণ যুক্ত খাবার গ্রহণসহ নানা কারণে গাজীপুরে এখন প্রতিদিনই বিপুল সংখ্যক লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।

ডায়রিয়ায় আক্রান্ত হলে প্রতিবার পাতলা পায়খানার পর স্যালাইন খাওয়া, ফুটিয়ে পানি পান করাসহ নানা সতর্কতার পাশাপাশি বমি হলেই হাসপাতালে নেয়ার কিংবা চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলছেন। শিশুদের নিতে হবে বাড়তি যত্ন।

তবে সরকারি উদ্যোগে করোনার মতো উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকগণের ডায়রিয়ার একটি গাইড লাইন গণমাধ্যমে বেশি বেশি প্রচার করলে জনগণ আরো উপকৃত হবে বলেও মনে করছেন তিনি। 

এদিকে, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ নগর ও জেলার বিভিন্ন সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালেও ভর্তি করানো হচ্ছে শিশুসহ নানা বয়সের ডায়রিয়ার রোগীদের। কোথাও কোথাও ডায়রিয়ার রোগীদের জন্য আলাদা ইউনিটও খোলা হয়েছে।

চলতি মাসের এই কয়দিনেই গাজীপুরে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে তিনশ জনের বেশি মানুষ। গত মার্চ মাসে গাজীপুর মহানগর, কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া ও শ্রীপুরে মোট চার হাজারের বেশি লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com