বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বিভিন্ন বয়সের প্রায় পাঁচ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

মঙ্গলবার দুপুরে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভায় এ তথ্য দেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম।

সভায় জানানো হয়, বগুড়া জেলায় আগামি ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত ক্যাম্পেইনে ছয় থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ৬১৭ শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ২৩ হাজার ৮৬৮ শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে।

পাঁচদিনে জেলার মোট দুই হাজার ৮০৬টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানোর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে দু’জন স্বেচ্ছাসেবীসহ মোট তিনজন করে দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম বলেন, ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল শিশুদের শুধু অপুষ্টিজনিত অন্ধত্বই প্রতিরোধ করেনা; তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে। ফলে ডায়ারিয়ার সময় ও জটিলতা দুর করে শিশুর মৃত্যু হার কমায়। তিনি শিশুর মৃত্যুরোধে জন্মের পর মায়ের শালদুধ খাওয়ানোর পরামর্শ দেন।

এছাড়া শিশুর বয়স ছয় মাস পূর্ব হলে মায়ের দুধের পাশাপাশি বাড়িতে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে।

অবহিতকরণ সভায় স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ছাড়াও ডেপুটি সিভিল সার্জন ডা. শাহনাজ পারভীন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক, ডা. দিবাকর বসাক প্রমুখ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন, সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com