বাংলা হেডলাইনস খুলনা ব্যুরো: খুলনায় ১৩৪ দিন পর গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছিল।
খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে বাগেরহাটের ফকিরহাটের মারজানা (৬৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এছাড়া হাসপাতালে সকাল ৯টা পর্যন্ত তিন জন রোগী ভর্তি ছিলেন। এরমধ্যে আইসিইউ ও এইচডিইউতে একজন, রেডজোনে একজন ও ইয়ালো জোনে একজন চিকিৎসাধীন রয়েছে।