বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টায় এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ২১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামে সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে হাজী আমজাদ হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আমজাদ হোসেন ওই গ্রামের মৃত ছবির উদ্দিনের ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,  বয়স্ক আমজাদ শনিবার বিকেলে শাপলা ফুল তুলে দেয়ার কথা বলে পুকুর পাড়ে নিয়ে সাত বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টা করে। এরপর শিশুটি বাড়ি গিয়ে তার মা-বাবাকে জানানোর পর সন্ধ্যায় গ্রামের লোকজন গিয়ে আমজাদকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতেই তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে শিশুটির পিতা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছে।

স্থানীয়রা জানায় ইতিপূর্বে আমজাদ হোসেন যৌন কেলেঙ্কারির ঘটনায় র‌্যাব ও পুলিশের হাতে গ্রেফতার হয়ে একাধিকবার জেলও খেটেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com