বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

এমপিওভুক্তি হওয়ায় দীপংকর তালুকদার এমপিকে সংবর্ধনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মাণে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের স্কুল-কলেজগুলোকে এমপিওভুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছেন। এতে করে পার্বত্য এলাকায় শিক্ষার গুনগতমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া কলেজের এমপিওভুক্তি হওয়ায় রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদারকে সংবর্ধনা অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ঘাগড়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অভয় প্রকাশ চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান বক্তব্য রাখেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, ঘাগড়া আর্মি ক্যাম্প কমান্ডার মো: আশিকুর রহমান আশিক, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি জেলা শিক্ষা অফিসার মো: হাবিব উল্লাহ খান, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা চৌধুরীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির অন্যান্য কর্মকর্তারা বক্তব্য রাখেন। 

পরে কলেজের বিভিন্ন বিষয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com