বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

৫থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান শুরু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৪২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: দেশের অন্যান্য জেলা ও উপজেলা মতো রাঙ্গামাটিতেও ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকাদান কর্মসূচির কার্যক্রম শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিভিন্ন স্কুলে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এই কর্মসূচি ১২ দিন চলবে। জেলার দুর্গমতার কথা বিবেচনায় নিয়ে নির্দিষ্ট সময়ের পরেও এই টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ।

শিশুদের জন্য বিশেষভাবে তৈরি পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিউনিটি টিকা দেওয়া হচ্ছে। সারা দেশের সোয়া দুই কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের রাঙ্গামাটি শিশু নিকেতন ও তৈয়াবিয়া আইডিয়াল স্কুলসহ জেলার দশটি উপজেলায় একসঙ্গে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

ডা. বিপাশ খীসা জানান, রাঙ্গামাটিতে প্রায় ৮৫ হাজার শিশুর তালিকা পেয়েছি। এর মধ্যে আমরা ১৪ হাজার টিকা পেয়েছি, যা উপজেলা পর্যায়ে বিতরণ করা হয়েছে। সরকার কর্তৃক ১৪ দিন শেষ করার কথা থাকলেও দুর্গমতার কারণে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি জানান।

জানা গেছে, স্কুল ভ্যাকসিনেশন সেন্টার ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ে (স্কুল বহির্ভূত শিশু) কাছের কেন্দ্র থেকে এই টিকা নিতে হবে। কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইনে তালিকা করার মাধ্যমে টিকা নেওয়া যাবে।

এদিকে শিশুদের টিকার আওতায় আনায় খুশি অভিভাবকরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com