বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: যমুনার দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে যমুনার চরাঞ্চলের ওই ইউনিয়নের কাটেংগা এলাকায় স্থানীয় এমপি অধ্যাপক ডা: মো: হাবিবে মিল্লাত মুন্না নবনির্মিত স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এমপি মুন্না বলেন, এই স্বাস্থ্য কেন্দ্রেটি চালু হওয়ায় দুর্গম চরাঞ্চলের মানুষ সহজে স্বাস্থ্য সেবা পাবে এবং দীর্ঘ দিনের স্বাস্থ্য সেবার কষ্ট থেকে মুক্তি পেল।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়ন্নের জন্য সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছে। তাই বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।

কাওয়াকোলা ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সির সভাপতিত্বে উদ্বোধনী  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দীন, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল হাকিম, পৌর আ’লীগের সভাপতি হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক সেলিম আহেমদ, নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য একরামুল হক, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক আব্দুল্লাহেল বাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com