বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

শীতার্তদের পাশে রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির দুর্গম শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাঙ্গামাটি ছাত্রছাত্রীদের সংগঠন ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যদের হাতে কম্বল তুলে দিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে এমপির বাসভবনে রাঙ্গামাটি কাঠ ব্যবসায়ীর সমিতির সহযোগিতায় দীপংকর তালুকদার এমপি এই কম্বল তুলে দেন।

এ সময় রাঙ্গামাটি কাঠ বয়বসায়ী সমিতির সভাপতি আজম খান, সাধারণ সম্পাদক শাওন ফরিদ,নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্য তুসিন চাকমা, সুরিদ তালুকদার, বিথিকা চাকমাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ের প্রতিটি মানুষের পাশে আওয়ামী লীগ সরকার সব সময় রয়েছে। সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেছাসেবী সংগঠনগুলোও যদি হত দরিদ্র মানুষের পাশে এসে দাড়ায় তাহলে সমাজের মানুষ আর কষ্টে থাকবে না।

তিনি বলেন, ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে কাঠ ব্যবসায়ী এগিয়ে আসায় আমি কাঠ ব্যবসায়ী সমিতির সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাই।

ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশনের সদস্যরা আগামীকাল নানিয়ারচর উপজেলায় কম্বল বিতরণ করবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com