বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কাউখালীতে মুক্তিপণের টাকা নিতে এসে দুই অপহরণকারী গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ১৫২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার খাঁজা গরীবে নেওয়াজ ইটভাটা থেকে তিন শ্রমিক অপহৃত মামলাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

শনিবার (৩১ ডিসেম্বর) মধ্যে রাতে রাঙ্গামাটি চন্দ্রঘোনা উপজেলার লিচু বাগান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বিনাজুরী পাড়ার আদোমং মারমার ছেলে ক্যমং মারমা (২২) ও বান্দরবান জেলার সোয়ালং ইউপির রোয়াজা পাড়া এলাকার মংলু মারমার ছেলে উক্যওয়াই মারমা (২০)।

পুলিশ সুত্রে জানা গেছে, কাউখালী থানায় ইটভাটা থেকে তিন শ্রমিক অপহৃত মামলায় অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করে ইটভাটা মালিকদের একজন মো: ফারুক। এরপর থেকেই সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযানে নামে পুলিশ। অপহরণকারী চক্রটি মুঠোফোনে ইটভাটা মালিক ফারুককে জানান ৩০ লক্ষ টাকার  মুক্তিপণের বিনিময়ে চন্দ্রঘোনা উপজেলার লিচু বাগান এলাকা থেকে তিন শ্রমিককে নিয়ে যেতে।

কিন্তু মালিক পক্ষ ৩০ লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এক পর্যায়ে পাঁচ লক্ষ টাকা দিতে রাজি হন। এই সুযোগটিকে কাজে লাগিয়ে অভিযান শুরু করে পুলিশ। অপহরণকারী চক্রের  দুই সদস্য মুক্তিপণের জন্য লিচু বাগান এলাকাতে অপেক্ষারত অবস্থায় পুলিশ তাদের গ্রেফতার করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, তিন শ্রমিকের অপহরণের অভিযোগে শুক্রবার থানায় অপহরণ মামলা দায়ের করেছেন ইটভাটা মালিক মো: ফারুক। এতে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করা হয়েছে। পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামে এবং শনিবার মধ্যরাতে অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। আমারা আশা করছি খুব দ্রুত ভিকটিম তিন শ্রমিককে উদ্ধার করতে পারবো এবং বাকি আসামীদের গ্রেফতার করতে পারবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com