বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদারকে গণসংবর্ধনা

  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩
  • ২৭২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি, সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপিকে জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারী)  জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সভাপতি, দীপংকর তালুকদার এমপি।

সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো: রফিকুল মাওলা, কাউখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষকেতু চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি দীপক চাকমা, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ জাহিদ আকতার, সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সহ-সভাপতি আশিষ কুমার চাকমা নব, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা যুব মহিলালীগের সভাপতি রোকেয়া আকতার, সাধারণ সম্পাদক লেখিকা চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

এছাড়া জেলার ১০টি উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, আগামী সংসদ নির্বাচনে আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। চারদিকে দেশবিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্রতিহত করতে হলে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। এইজন্য তিনি নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

সংবর্ধনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com