বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

ধর্মীয় গুরু বনভান্তের ১০৪তম জন্মদিনে শহরে ত্রিপিটক র‌্যালী

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু আর্যপুরুষ সর্বজনপূজ্য মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৪তম শুভ জন্মজয়ন্তী উপলক্ষে রাঙ্গামাটি রাজবন বিহারে হাজার হাজার পূণ্যার্থীদের শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয়েছে মহা ধর্মীয় উৎসব।

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) দুপুরে সপ্তাহ ব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে রাঙ্গামাটি শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্ম গ্রন্থ ত্রিপিটকের বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। 

রাঙ্গামাটি রাজ বন বিহার প্রাঙ্গনে ত্রিপিটক র‌্যালীর উদ্বোধন করেন, রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। 

র‌্যালীটি শোভাযাত্রা সহকারে রাজবন বিহার প্রাঙ্গণ হতে শুরু হয়ে বিভিন্ন স্থান হতে শত শত গাড়ি যোগ দিয়ে বিশাল গাড়িবহর যোগে পুরো রাঙ্গামাটি প্রধান মহাসড়ক পরিভ্রমণ করে রাজবন বিহারে গিয়ে আবারো মিলিত হয়।

ধর্মীয় গুরু বনভান্তের প্রতিমূর্তি ও ত্রিপিটক নিয়ে শহরে বর্ণাঢ্য র‌্যালীতে মোটর সাইকেল ছাড়াও ট্রাক, পিকআপ, জীপ, অটোরিকশা, মাইক্রোবাস যোগে কয়েক হাজার পূর্ণাথি অংশ নেন। এ সময় ভক্ত ও পূর্ণাথিরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে ধর্মগ্রন্থ ত্রিপিটকবাহী গাড়িবহরে ফুল ছিটিয়ে দিয়ে শ্রদ্ধা জানান ও বিভিন্ন দানীয় সামগ্রী দান করেন।

উল্লেখ্য, দেশের বৃহত্তম বৌদ্ধ মন্দির রাঙ্গামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন।

বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান ও বিনয় সম্মতভাবে পেটিকাবদ্ধ (বিশেষ কফিন) অবস্থায় রাঙ্গামাটির রাজ বন বিহারে রাখা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com