বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহাস্থবির বনভান্তের ১০৪তম জন্মদিন উদযাপিত

  • আপডেট টাইম : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
  • ১৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির রাজ বন বিহারে জাঁকজমক ভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু সাধক আর্য্য পুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৪তম জন্মদিন উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৮ জানুয়ারি) ভোরে কেক কেটে ও বেলুন উড়ানোর মধ্যদিয়ে দিনব্যাপী নানান কর্মসূচির সূচনা করা হয়।

মহতী পূণ্যানুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার পুণ্যার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে বিহার প্রাঙ্গণ।

বিহারে সংরক্ষিত বনভান্তের পবিত্র দেহ ধাতুতে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, ভিক্ষু সংঘসহ হাজারও বৌদ্ধ পুণ্যার্থী। এতে ভক্তির শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলির ফুলে ফুলে ছেয়ে যায় বনভান্তর দেহধাতু। 

পরে মোমবাতি প্রজ্জলন ও ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, পিন্ড দান, পুষ্পাঞ্জলি উৎসর্গ, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে টাকা দানসহ নানাবিধ দানোৎসর্গ করা হয়। 

সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় ধর্মদেশনা প্রদান করেন, রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাস্থবির, পানছড়ি শান্তিপুর অরণ্য কুঠিরের অধ্যক্ষ শাসন রক্ষিত মহাস্থবির প্রমুখ। 

অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। 

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাজবন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ানসহ বিশিষ্টজনেরা।

উল্লেখ, বৌদ্ধ সাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙ্গামাটির মোরঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৪ বছর বয়সে ঢাকার স্কয়ার হাসপাতালে পরিনির্বাণ লাভ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com