বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি শহরের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটির রিজার্ভ বাজারের মরহুম হাজী ইউসুফ আলী কোম্পানীর কনিষ্ট পুত্র সাবেক ছাত্র নেতা মো: মঈন উদ্দীন সেলিম।
শুক্রবার সকালে রিজার্ভ বাজার এলাকায় মো: মঈন উদ্দীন সেলিমের বাস ভবনে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।
রাঙ্গামাটি রাঙ্গামাটি জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, সাবেক ছাত্র নেতা মঈন উদ্দিন সেলিম, কৃষকলীগ রাঙ্গামাটির সহ-সভাপতি প্রমতোষ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ কালে দীপংকর তালুকদার এমপি বলেন বর্তমান সরকার শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত কম্বল বরাদ্ধ করেছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি বিত্তশালীদের উচিৎ তাদের সাহায্যে এগিয়ে আসা। আজ মো: মঈন উদ্দীন সেলিমের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। তেমনি ভাবে যারা বিত্তবান আছে তারা যদি শীতার্তদের পাশে দাঁড়ায় তা হলে এই শীতে শীতার্ত মানুষের কিছুটা উঞ্চতা পাবে।
রাঙ্গামাটি শহরের ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র তুলে দেয়া হয়।