বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নানিয়ারচরে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: নানিয়ারচর বগাছড়ি ১০ কিলোমিটার সড়ক চেঙ্গী নদীর উপর ৫০০ মিটার সেতু ও সেতুর উভয় প্রান্তে দুই কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

রবিবার সকাল ১১টায় রাঙ্গামাটির নানিয়ারচর ব্রিজের উপর ক্ষতিগ্রস্তদের ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মো: আলমগীর, মো: জাকির হোসেন, জোবেদা, মেরি চাকমা।

ক্ষতিগ্রস্তরা বলেন, নানিয়ারচর চেঙ্গী নদীর উপর ব্রীজ হওয়ার ফলে এই এলাকার সাথে তিনটি উপজেলার সড়ক যোগাযোগ নিশ্চিত হয়েছে। কিন্তু আমাদের পৈত্রিক সম্পত্তি অধিগ্রহণ করে সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না। অধিগ্রহণের টাকা চলে এসেছে দীর্ঘ পাঁচ বছর হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে আমাদেরকে টাকা বুঝিয়ে দেয়া হচ্ছে না। কিন্তু কোন কারণে সরকার আমাদের উপর এই অন্যায় অত্যাচার করছে আমরা বোধগম্য নই।

বক্তারা বলেন, অধিগ্রহণের টাকা না পেলে আমরা নিজেদের পৈত্রিক সম্পত্তি থেকে যেমন বিতারিত হয়েছি এখন আমাদের জীবনটাই যাওয়ার বাকি রয়েছে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমি অধিগ্রহণের টাকা পাওয়ার জন্য জোর দাবি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com