বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

চেঙ্গী সেতুকে চিত্রশিল্পী চুণীলাল দেওয়ান সেতু নামে নামফলক উন্মোচন

  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার চেঙ্গী নদীর উপর নির্মিত সেতুর নাম চিত্রশিল্পী চুণীলাল দেওয়ান এর নামে নামকরণ করা হয়েছে।

রবিবার (১৫ জানুয়ারী) চেঙ্গী সেতুকে চিত্রশিল্পী চুণীলাল দেওয়ান সেতু নামে নাম ফলক উন্মোচন করা হয়।

রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার নানিয়ারচর চেঙ্গী সেতুকে চিত্রশিল্পী চুণীলাল দেওয়ান সেতু নামে নামফলক উন্মোচন করেন। 

এ সময় রাঙ্গামাটি জেলা পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: ফজলুর রহমান, রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহামুদ সালে আল নুর, উপ-বিভাগীয় প্রকৌশলী আদনান ইবনে হাসান,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাওলাদার প্রমুখ উপস্থিত ছিল।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের ২০ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন (ইসিবি) ৫০০ মিটার দীর্ঘ এ সেতু নির্মাণ করেছে। অ্যাপ্রোচ সড়কসহ সেতু নির্মাণে ব্যয় হয়েছে ২২৭ কোটি টাকা। 

এই সেতুর ফলে রাঙ্গামাটি সদর-নানিয়ারচর-লংগদু-বাঘাইছড়ি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য ১৯৯৩ সালে নানিয়ারচর অংশে চেঙ্গী নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়। ২০১৫ সালের ৩১ অক্টোবর সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এখানে সেতু নির্মাণের ঘোষণা দেন। 

২০২২ সালের ১২ জানুয়ারী বুধবার সকালে ঢাকায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানিয়ারচর চেঙ্গী নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের মধ্যদিয়ে রাঙ্গামাটির নানিয়ারচরে চেঙ্গী নদীর ওপর নির্মিত পার্বত্য চট্টগ্রামের দীর্ঘতম সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

৩ জানুয়ারি ২০২৩ সালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয়ে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নানিয়ারচর সেতুটিকে বিশিষ্ট চিত্রশিলপী ‘বাবু চুনীলাল দেওয়ান সেতু’ নামে নামকরণ করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com