বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় চেক বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রামের নারীদের পরিবারের বোঝা না বানিয়ে কর্মদক্ষতা বাড়ানোর প্রতি তাগিত দিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি নারীকে প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে নিতে হবে। 

বুধবার (১৮ জানুয়ারী) সকালে রাঙ্গামাটিতে জেলা পরিষদ এনেক্স ভবনে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায় প্রকল্পের আওতায় চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ইউএনডিপি ইউএসআইডি সিএইসটি প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায় প্রকল্পের জেলা কর্মকর্তা সুখেশ্বর চাকমার সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে ইউএনডিপি ইউএসআইডি সিএইসটি প্রকল্পের কর্মকর্তা ঝুমা দেওয়ান, মনোঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী আরো বলেন নারীদের উন্নয়ন কার্যক্রমের বাইরে রেখে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়। নারীদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে। উন্নয়ন কার্যক্রমসহ প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকরী অংশগ্রহন নিশ্চিত করতে হবে এবং এজন্য নারীর রাজনৈতিক ক্ষমতায়ন আরও বেশী প্রয়োজন। পাশাপাশি নারী যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে সিদ্ধান্ত গ্রহনসহ পরিবার, সমাজ ও রাষ্ট্রের সার্বিক উন্নয়নে সে অবদান রাখতে পারে। 

এই ব্যাপারে বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহ সরকারের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

পরে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী নারীদের মাঝে চেক বিতরণ করেন অতিথিরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com