বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে মাইজভান্ডারী যুব ফোরামের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: গাউছুল আজম হযরত মাওলানা শাহসূফী সৈয়দ আহমদ উল্লাহ (ক) এর ১০ই মাঘ পবিত্র উরস শরীফ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করেছে মাইজভান্ডারী যুব ফোরম রাঙ্গামাটি জেলা শাখা।  

রবিবার (২২ জানুয়ারী) সকালে গাউছুল আযম হযরত বাবা ভান্ডারী (ক) এর পৌত্র গাউছে জমান হযরত মওলানা সৈয়দ বদরুদ্দোজা মাইজভান্ডারী (ক) এর ছোট পুত্র অ্যাড. সৈয়দ মিফতাহুর নূর মাইজভান্ডারী (ম) এর পৃষ্ঠপোষকতা হযরত ওয়ায়েস ক্বরণী (রা) সুন্নিয়া মাদ্রাসার হল রুমে ৩৬জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

জমিয়তে আশেকানে মাইজভান্ডারী রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি মো. নাজিম উদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দৈনিক গিরিদর্পন সম্পাদক ও প্রকাশক  একেএম মকছুদ আহমেদ। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জমিয়তে আশেকানে মাইজভান্ডারী রাঙ্গামাটি জেলা শাখার সাধারন সম্পাদক মো দিদার, যুব ফোরামের উপদেষ্টা মো. বেল্লাল, ওয়ায়েন ক্বরানী সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. রাসেদুল ইসলাম রাসেদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা সেলিম আল কাদেরী, মাইজভান্ডারী যুব ফোরাম রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি, মো. শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মো. আনসার আলী, সহ-সাধারণ সম্পাদক মো. রাসেল, অর্থ সম্পাদক শাহ আলম বাদশা সংশ্লিষ্টরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com