বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

নারীর ক্ষমতায়নে জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন: দীপংকর তালুকদার

  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা  ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে একশত জন গ্রামীন মহিলাদের নিয়ে বুধবার উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থার অধীন এ কাপ্তাই  তথ্য অফিস এই  উঠান বৈঠক এর আয়োজন করেন। 

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) শীর্ষক এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

তিনি বলেন নারীদের ক্ষমতায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আজকে নারীরা বিধবা ভাতা, বযস্ক ভাতা থেকে নিয়ে সব সুযোগ সুবিধা ভোগ করে আসছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় হতে মাঠ পর্যায়ে আজ নারীরা তাদের স্ব- স্ব ক্ষেত্রে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি আরোও বলেন তথ্য প্রযুক্তি খাতে দেশ অনেকদূর এগিয়ে গেছে।

 কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে ও কাপ্তাই তথ্যসেবা কর্মকর্তা  তাহমিনা সুলতানার  সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার,কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মফিজুল হক, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন,  ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  চিরনজীত তনচংগ্যা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, রাঙ্গামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মহিতা দেওয়ান, রাঙ্গামাটি জেলা যুব মহিলালীগ এর সভাপতি রোকেয়া আকতার।

উঠান বৈঠকে নিরাপদ খাদ্য ব্যবস্থা এবং জম্ম মৃত্যু নিবন্ধন, বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা  হয়।

স্থানীয় জনপ্রতিনিধি,শতাধিক মহিলা এবং গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com