বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির দশ উপজেলায় বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠান ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর উদ্যোগে এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শনিবার (২৪ জানুয়ারি) সকালে রাঙ্গামাটি শহরের কাঠালতলী এলাকায় ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর প্রধান কার্যলয়ে ১০ উপজেলার ওয়েল ফেয়ার ফ্যামিলি প্রতিনিধিদের মাধ্যমে এই শীতবস্ত্র দেওয়া হয়। 

ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ প্রধান কার্যলয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। 

প্রধান অতিথির বক্তব্যে ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক বলেন, আমরা প্রতিটি মানুষ যদি একজন দরিদ্র মানুষের পাশে দাঁড়াই তাহলে অসহায় হতদরিদ্র মানুষরা শীতে কষ্ট ভোগ করবে না। সরকারের পাশাশপাশি সমাজের সামর্থ্যবানসহ সবাই যদি একটু এগিয়ে আসে তা হলে এই সমস্যা সমাধান খুব সহজেই করা যায়। তাই মানবিক চেতনায় উজ্জীবিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাদের দুর্ভোগ কমিয়ে আনার সাহায্য করি। আগামীতেও ওয়েল ফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর উদ্যোগে সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়েলফেয়ার ফ্যামিলি বাংলাদেশ এর চেয়ারম্যান নুর মোহাম্মদ সিদ্দিকী, রাঙ্গামাটি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মনসুর আহম্মেদ,মো: সোলায়মান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: আবদুল কাদেরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com