বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

শান্তির বাণী প্রচারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে: নিখিল কুমার চাকমা

  • আপডেট টাইম : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা  বলেছেন, শান্তির বাণী প্রচারে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ।

‘সকলের ধর্মের বাণী হচ্ছে শান্তির কথা বলা। মানুষে মানুষে হানাহানি আর প্রতিহিংসায় কখনো শান্তি সুবাতাস স্থাপন হয় না। দেশের সকল সম্প্রদায়ের মানুষের মঙ্গলের কল্যাণে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করছে।‘        

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই-দিনব্যাপি শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতাযঞ্জ, সনাতন গায়ত্রী যজ্ঞ সনাতন ঋষি আশ্রমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিন শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে শুরু হয় সনাতন দীক্ষা দান, ভজন সংগীতা সহ বিশ্বশান্তি শ্রী শ্রী সনাতন ব্রক্ষ গায়ত্রী মহাযঞ্জ শেষ মহতী সনাতন ধর্মসভায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজের সভাপতিত্বে আয়োজিত সনাতন ধর্ম মহাসম্মেলনে  বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, উত্তম কুমার শর্মা, অদুল কান্তি চৌধুরী,  ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, কুষ্টিয়া একাডেমী লালন ভজন ক্ষেপা, প্রভাষক রুপন ধর, জেলা আওয়ামী লীগের সদস্য রাখাল চন্দ্র দাস, বিশ্বনাথ চৌধুরী, সুরেস চন্দ্র নাথ, শম্ভু চন্দ্র নাথ, উপজেলা আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য থোয়াইচিমং মারমা, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মউচিং মারমা,  উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুজিত কর টিপু,  দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, উৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুজন ঘোষ, পুলক সাহা, নয়ন চৌধুরীসহ সাধু সন্নাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, উৎসব উদযাপন পরিষদ, জাগো হিন্দু পরিষদ, রাঙ্গুনিয়া, রাজস্থলী উপজেলা শাখাও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা আশ্রমে নির্মিত মন্দিরের কাজ সম্পন্ন করে দিবেন এবং একটি ছাত্রাবাস নির্মাণের আশ্বাস প্রদান করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com