বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো হচ্ছে

  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটি জেলায় ৮১ হাজার ৭৭৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নিয়ে আজ থেকে রাঙ্গামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে।

২০ ফেব্রুয়ারি সোমবার সকালে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের গোলাছড়ি কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিনোদ শেখর চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি জেলায় এবছর ৬-১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ৭২ হাজার ৪২৫ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পসুল খাওয়ানো হবে।

সভায় সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, এবারের জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৮১ হাজার ৭৭৬ শিশুকে আওতায় আনার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ থেকে ক্যাম্পেইন শুরু হলেও লক্ষ্যমাত্রা পূরণ পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো জানান, রাঙ্গামাটি পৌরসভা এলাকা ও জেলার ১০ উপজেলা মিলে মোট ১ হাজার ২৭২টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যামসুল খাওয়ানো হবে। প্রতিটি কেন্দ্রে দুজন টিকাকর্মী করে ২ হাজার ৫৪৪ জন নিয়োজিত থাকবেন। স্থানীয় ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা টিকা কার্যক্রম মনিটরিং করছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com