বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : পার্বত্য দুর্গম এলাকার নারীরা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষা লাভ করতে পারে তার জন্য রাঙ্গামাটিতে আধুনিক মহিলা হোস্টেল চালু করা হবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীংকর তালুকদার।
তিনি বলেন, পাহাড়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক সংকট দুর করতে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে যাতে শিক্ষার মান বৃদ্ধি পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজ প্রাঙ্গণে ক্রীড়া ও সংস্কৃতি সমন্বয়ে শিক্ষা হয় পরিপূর্ণ এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্টানে রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: এনামূল হক খোন্দকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের প্রাত্তন অধ্যক্ষ ও পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, রাঙ্গামাটি সরকারি মহিলা কলেজের শিক্ষক
পরিষদের সম্পাদক রুপক খীসা, প্রানী বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ইতি সরকারসহ কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গামাটি সরকারী কলেজের লাইব্রেরিতে জাতির পিতার নামে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।
আলোচনা সভা শেষে রাঙ্গামাটি সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সব শেষে রাঙ্গামাটি সরকারী মহিল কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।