বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

আমিষের চাহিদা মেটাতে প্রাণিসম্পদ বিভাগের প্রচেষ্টাকে বাড়াতে হবে: রেমলিয়ানা পাংখোয়া

  • আপডেট টাইম : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়ের মানুষের আমিষের চাহিদা মেটাতে প্রাণিসম্পদ বিভাগের প্রচেষ্টাকে আরো বাড়ানোর তাগিদ দিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য  জেলা পরিষদ সদস্য ও প্রাণিসম্পদ বিভাগের আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া।

তিনি বলেন, পার্বত্য অঞ্চল দেশের বিশাল সম্ভাবনাময় অঞ্চল। এখানে গবাদি পশু বিচরণের বিশাল ক্ষেত্রে রয়েছে। তাই প্রাণিসম্পদ বিভাগের দুর্গম এলাকাগুলোতেও গবাদি পশু, হাঁস মুরগী চাষ বাড়ানো পাশাপাশি আগামী প্রজন্মকে পুষ্টিকর সুষম খাদ্যের বিষয়ে উদ্বুদ্ধ করার আহবান জানান।

স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানে ১ মার্চ সকালে প্রাণিসম্পদ সেবা সপ্তাহে রাঙ্গামাটি জেলা প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে ও পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের সহযোগিতায় স্কুল ফিডিং (প্রাণিজ আমিষ খাওয়ানো) কর্মসূচি উপলক্ষে রাঙ্গামাটি সেন্ট টিজার স্কুলে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহবান জানান। 

রাঙ্গামাটি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বরুণ কুমার দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র রাঙ্গামাটির উপপরিচালক ডা: তুষার কান্তি চাকমা, হাঁস প্রজনন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক কুসুম চাকমা, মুরগী প্রজনন উন্নয়ন খামারের ব্যবস্থাপক ডাঃ পলি রানী ঘোষ ভ্যাটানারী সার্জন প্রিমা মহাজন, পোল্ট্রি ডিলার এসোসিয়েশনের সভাপতি প্রার্থী প্রতীম দে, স্বাগত বক্তব্য রাখেন সেন্ট টিজার স্কুলের প্রধান শিক্ষকা কাকলী রোজারিও সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ছাত্র ছাত্রীদের হাতে পুষ্টিকর সুষম খাদ্য তুলে দেন অতিথিরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com