বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সরকার পার্বত্যাঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে : নিখিল কুমার চাকমা

  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের বিরাজমান সশস্ত্র তৎপরতাসহ নানাবিদ সমস্যা সমাধানে বিগত দিনগুলোতে কোন সরকার এগিয়ে আসেনি। একমাত্র বঙ্গবন্ধু কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পাহাড়ের চলমান সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।

‘তারই ধারাবাহিকতায় পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করে অত্রাঞ্চলের পাহাড়ি বাঙালি সকল জনসাধারণের জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছেন’ বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। 

সোমবার (৬ মার্চ) সকালে রাঙ্গামাটির লংগদু উপজেলাধীন কালাপাকুইজ্জা ইউনিয়নে ৬০৮ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বিনামূল্যের হোম সোলার সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান বারেক সরকারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ হারুন অর রশীদ, আঞ্চলিক পরিষদের সদস্য হাজি কামাল উদ্দিন, লংগদূ উপজেলা নির্বাহী কর্মকর্তা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি উদ্ধর্তন কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com