বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: আজ ঐতিহাসিক ৭ই মার্চ। ৫২ বছর আগের এই দিনটিকে স্মরণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধারা ও বিভিন্ন সামাজিক সংগঠন মঙ্গলবার (৭ মার্চ) সকালে উপজেলা চত্বরে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসনের পক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা পুস্পমাল্য অর্পণ করেন।
পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষে চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী পরিষদের সদস্য বর্গ এবং জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগ ও বিষয় সমুহের প্রধানগণ, রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ , রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মহসিন রোমানসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল কলেজ এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিৃকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষে শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় রাঙ্গামাটি পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারী পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায়, পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম পরিষদ সদস্য সবির কুমার চাকমা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি সিভিল সার্জন ডা: বিপাশ খীসা সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।