বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সাপছড়ি সোলার প্যানেলের মাধ্যমে পানির প্রকল্প পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত

  • আপডেট টাইম : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি সদর উপজেলা ফুরমোন এলাকায় জিএফএস পানির প্রকল্পের সফলতা দেখে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এইচ ই উইনি এস্ট্রাপ পিটারসেন।

তিনি বলেন, এই সোলার প্রকল্পের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ যে তাদের নিত্যদিনের পানি চাহিদা ও ফসল উৎপাদনে পানির ব্যবহার নিশ্চিত করতে পেরেছে এটাই হচ্ছে ডেনমার্ক সরকারের সার্থকতা।

রবিবার (১২ মার্চ) সকালে রাঙ্গামাটি জেলার ফুরমোন এলাকায় ডেনমার্ক সরকারের অর্থায়নে সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের সোলার চালিত সেচ পাম্প ও ফুরোমোন এলাকায় জিএফএস মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প পরিদর্শন করে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। 

এ সময় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টাপন লিলাস, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মামুনসহ ইউএনডিপির প্রতিনিধি দলের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

এর আগে প্রতিনিধ দল ডেনমার্ক সরকারের অর্থায়নে পার্বত্য মন্ত্রণালয়ের বিশেষ প্রকল্প রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের সোলার চালিত সেচ পাম্প ও ফুরোমোন এলাকায় জিএফএস মাধ্যমে পানি সরবরাহ প্রকল্প পরিদর্শন করেছেন। 

সকালে রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি ফুরমোন এলাকায় ডেনমার্কের রাষ্ট্রদূত পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সুবিধাভোগীরা।

পরে জিএফএস পানি লাইন ও সেচ প্রকল্প পরির্দশন করেন। পরির্দশন শেষে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন তিনি। 

রাঙ্গামাটি সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনা বিনতে আমিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টাপন লিলাস, সহকারি প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা, এসআইডি সিএইচটি ইউএনডিপির জাতীয় প্রকল্প ব্যবস্থাপক সুপ্রদীপ চাকম, বিপ্লব চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সিসিআরপির জেলা কর্মকর্তা পলাশ খীসাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 

ডেনমার্কের রাষ্ট্রদূত পিটারসেন বলেন, এই প্রকল্প যখন গ্রহণ করা হয়েছে তখন আমি এসেছি। আজ প্রকল্পের সফলতা দেখে আমি মুগ্ধ। এত একটি সুন্দর প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা না দেখলে আমার কাল্পনিক মনে হতো। আমি এ প্রকল্প দেখে খুবই অভিভূত।

উল্লেখ্য, উল্লেখ্য ডেনমার্ক সরকারের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত জুরাছড়ি উপজেলার বনযোগীছড়ায় সৌর শক্তির মাধ্যমে নিরাপদ পানি সরবরাহকরণ প্রকল্প যথাযথ ভাবে বাস্তবায়নে মিশরে অনুষ্ঠিত কপ-২৭ বিশ্ব জলবায়ু সম্মেলনে ‘‘অভিযোজন চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড’ (জিসিএ) পুরস্কার দেওয়া হয় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com