বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

লংগদুতে অসহায় ও দরিদ্রদের বিভিন্ন সহায়তা দিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১৭৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদুতে স্থানীয় পাহাড়ী-বাঙালি সম্প্রীতি বৃদ্ধিকল্পে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার এর উপস্থিতিতে স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (২৮ মার্চ) সকালে লংগদু জোন সদর মাইনীমুখ আর্মীক্যাম্পের মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বক্তব্যে পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সার্বিক আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সকলের স্বতস্ফূর্ত অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। 

এসময় তিনি বলেন, পাহাড়ে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষে সকলকে কাজ করে যেতে হবে। পাহাড় থেকে অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের দমনে সকলকে এগিয়ে যেতে হবে। এছাড়াও তিনি বলেন, বর্তমান সরকার সমতলের ন্যায় পার্বত্য অঞ্চলেও যথেষ্ট আন্তরিকতার সাথে ব্যাপক উন্নয়নের কাজ করে যাচ্ছে।

আলোচনা পূর্বে সকলেই তাদের স্থানীয় সমস্যার উপর আলোকপাত করেন এবং সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা ও বিশ্বাসের কথা তুলে ধরেন। 

এসময় আর্থিক সহায়তা গ্রহণকারী সকলেই লংগদু জোন, খাগড়াছড়ি রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনীর নিকট তাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এসময় উপস্থিত ছিলেন, লংগদু জোন কমান্ডার লে. কর্নেল হিমেল মিয়া, উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত)  সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, মাইনী ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল প্রমূখ।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বক্তব্যে আরো বলেন, পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে লংগদু সেনা জোন তাদের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দরিদ্র মানুষদের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান সমূহে গরীব ছাত্র ছাত্রীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষ্যে নানাবিধ সহায়তা প্রদান ও আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। 

এর আগে লংগদু উপজেলার মাইনীমুখ আর্মি ক্যাম্পে, লংগদু জোনের সার্বিক ব্যবস্থাপনায় রিজিয়ন কমান্ডার, খাগড়াছড়ি রিজিয়ন কর্তৃক ১০০টি দরিদ্র পরিবারের মাঝে মাহে রমজান ও বিজু উৎসব উপলক্ষ্যে উপহার সামগ্রী প্রদান করা হয়। জোনের পক্ষ হতে সর্বমোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান এবং সহায়তা প্রদান করা হয়। 

এসময় ১৫ জন অসহায় জনসাধারণের মাঝে চিকিৎসা সহায়তা ও দরিদ্রতা দূরীকরণের লক্ষ্যে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়। জোনের দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্গত করল্যাছড়ি এবং দাঙ্গাবাজারে ২টি গভীর নলকূপ প্রদান, ২টি পরিবারকে ছাগল প্রদান, একজন মহিলাকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে সেলাই মেশিন প্রদান এবং ২টি পরিবারকে টিন সহায়তা প্রদান করা হয় এছাড়াও মেধাবী এবং আর্থিকভাবে অস্বচ্ছল ১৩ জন ছাত্র/ছাত্রীদের জোনের পক্ষ হতে বৃত্তি প্রদান করা হয়। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com