বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে নতুন আরেকটি সোলার প্যানেল বসানোর প্রস্তুতি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : কাপ্তাই প্রজেক্ট এলাকায় নতুন আরেকটি সোলার প্যানেল বসানোর প্রস্তুতি নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

এই সোলার প্যানেল থেকে ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। নতুন সোলার প্যানেল বসানোর জন্য জায়গাও ঠিক করা হয়েছে। অচিরেই নতুন সোলার প্যানেল বসানোর কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের কাপ্তাই প্রজেক্ট এলাকায় নতুন সোলার প্যানেল বসানোর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ব্রিকফিল্ড এলাকায় নতুন সোলার প্যানেল বসানো হবে। এই সোলার প্যানেল বসানোর কাজ সম্পন্ন হলে এখান থেকে ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হবে বলেও তিনি জানান।

প্রসঙ্গত কাপ্তাই প্রজেক্ট এলাকায় ইতোপূর্বে আরেকটি সোলার প্যানেল বসানো হয়েছিল। ঐ সোলার প্যানেলটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছিলেন। ঐ সোলার প্যানেল থেকে বর্তমানে ৭.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এই সোলার প্যানেল থেকে অতিরিক্ত আরো ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রটি বর্তমানে ভয়াবহ পানির সঙ্কটে রয়েছে। কাপ্তাই হ্রদে বর্তমানে ৭৬ ফুট মীন সি লেভেল পানি রয়েছে। এই পানির স্তর ৭০ ফুট মীন সি লেভেলে নেমে আসলে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে। এমন ভয়াবহ পরিস্থিতিতে কাপ্তাই প্রজেক্ট এলাকায় ৭.৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন নতুন সোলার প্যানেল বসানোর খবরকে সবাই ইতিবাচক বলে অভিহিত করেছেন।

তবে ব্রীক ফিল্ডের যেস্থানে নতুন সোলার প্যানেল বসানোর প্রস্তুতি চলছে সেখানে দীর্ঘ ৫০ বছর ধরে কয়েকটি পরিবার বসবাস করে আসছেন বলে জানা গেছে। এদের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধাও রয়েছেন। তারা আশঙ্কা করছেন সোলার প্যানেল বসানোর কাজ শুরু হলে তাদের এই স্থান থেকে উচ্ছেদ করা হবে। এখন উচ্ছেদ আতঙ্কে ব্রিক ফিল্ড এলাকায় বসবাসকারি পরিবারগুলো চরম আতঙ্কে রয়েছে বলে সুত্রে জানা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com