বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বৈসাবি উৎসবের দ্বিতীয় দিন চলছে ঘরে ঘরে ঐতিহ্যবাসী পাঁজন খাওয়া

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: চৈত্র সংক্রান্তিতে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে পাহাড়ে এখন বৈসাবি উৎসবের আমেজ বইছে।

পাহাড়িদের এই উৎসব তিনটি আলাদা নামে হলেও সমতলের মানুষের কাছে তা বৈসাবি নামে পরিচিত। পাহাড়ের মানুষের প্রধান সামাজিক উৎসব বৈসাবি তথা বিজু সাংগ্রাই বৈসুক পালন করা হচ্ছে এবার সারম্বরে। বৈসাবিকে ঘিরে পার্বত্য জনপদের পাড়া মহল্লায় চলছে ঘরে ঘরে ঐহিত্যবাহী খাবার পাঁজন খাওয়ার ও বেড়ানোর ধুম চলছে অতিথি আপ্যায়ন। আর পাহাড়ে সপ্তাহব্যাপী চলছে নানা আয়োজন।

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অধিবাসীদের বিজু, সাংগ্রাই ও বৈসুক তথা বৈসাবি উৎসবের আজ দ্বিতীয় দিন। চৈত্র সংক্রান্তির এ দিনকে চাকমারা মূলবিজু আর ত্রিপুরারা বিসিমা দিন হিসাবে পালন করে থাকে। আলাদা নামে হলেও চাকমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা ও মারমা জাতিগোষ্ঠির মানুষ একযোগে পালন করে এ উৎসব।

পাহাড়ি প্রত্যেক পল্লীতে সকালে ঘরে ঘরে রান্না করা হয়েছে ঐতিহ্যবাহী খাবার পাজন। প্রায় অর্ধশত প্রকারের সবজি দিয়ে রান্না হয় এই পাঁজন। তার সঙ্গে নানান উপদেয় খাবার দিয়ে দিন ভর চলে অতিথি আপ্যায়ন। সবাই মনে করে, পাঁচটি ঘরে পাঁজন খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং সারা বছর অসুখ-বিসুখ হয় না।

 ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ নানাবিধ পূজা-পার্বণ আর প্রার্থনার মধ্যদিয়ে পালিত হবে গোজ্যাপোজ্যে দিন ও বর্ষবরণ উৎসব। আগামী ১৬ এপ্রিল রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে মারমাদের বৃহত্তম পানি খেলা উৎসবের মধ্যদিয়েই সমাপ্তি হবে পাহাড়ের বৈসাবির উৎসব। আর এই বৈসাবি উৎসবকে ঘিরে সকল ক্ষুদ্র জাতিকে এক কাতারে নিয়ে নিয়ে আসবে এমইটাই প্রত্যাশা সকলের

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com