বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: বাঙ্গালীদের প্রাণের উৎসব বাংলা নববর্ষের বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় সকল সম্প্রদায়ের মিলন মেলায় পরিণত হয়েছে রাঙ্গামাটি শহর।
মঙ্গল শোভাযাত্রাকে আন্তজার্তিক সংস্কৃতির তালিকায় অন্তর্ভূক্ত করার বিষয়টি গুরুত্বারোপে জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসন ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির উদ্যোগে আয়োজনে বর্ণিল মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার ।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে রাঙ্গামাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তেন গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল সাজে বাংলা নববর্ষকে বরণ করে নিতে বিভিন্ন পোশাকে সজ্জিত হয়। যেমন খুশি তেমন সাজে অংশ গ্রহণ করেন অসংখ্য ছেলে মেয়ে। শোভাযাত্রায় হাতি, ঘোড়াসহ বিভিন্ন জাতীয় পাখি স্থান পেয়েছে।
পাহাড়ের প্রাণের উৎসব নিভিঘ্নে পালনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টার কথা জানান রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
পাহাড়ের দীর্ঘ এই উৎসব আমাদের আরো একসাথে করবে এবং সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করবে বলে জানান রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
পাহাড়ের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর উৎসব ও বাংলা নববর্ষ আমরা সকলেই এক সাথে পালন করে থাকি। এই উৎবের মধ্যে দিয়ে আমাদের প্রাণের উৎসব আরো সুদৃঢ় হবে জানান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমী মিলনায়তনে এসো হে বৈশাখ গানের তালে তালে শুরু হয় গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়। পাহাড়ীদের এইচ্যা বিজু বিজু বিজু গানের তালে তানে নৃত্য নৃত্য যেন আগত দর্শদের মাতিয়ে তোলে।