বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ১৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যে রাঙ্গামাটিতে জাতীয় আইনগত সহায়তা দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা লিগ্যাল এইডের আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড রাঙ্গামাটির চেয়ারম্যান সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মী তাওহীদ হক, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাহ ইমরান, পৌর মেয়র আকবর জেলা বারের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর রফিকুল ইসলাম, জেলা লিগ্যাল এইড অফিসার মো: জুনাইদসহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটবৃন্দ, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীবৃন্দসহ লিগ্যাল এইড এর সেবা গ্রহীতাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অসহায় দুস্থ মানুষের আইনি সহায়তা পেতে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাঙ্গামাটি লিগ্যাল এইড। যার মধ্যদিয়ে বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে। আপোষে বিরোধ মীমাংসা করায় আদলতের মামলা জটের চাপ কমছে অন্যদিকে দ্রুত সমস্যার সমাধান হচ্ছে।

জেলা লিগ্যাল এইড কমিটি জানায় জেলায় ১৩৭৮টি আপোষ বিরোধ মীমাংসার আবেদনের মধ্যে ১৩১৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। আপোষ বিরোধ মীমাংসার মাধ্যমে ১ কোটি ৩৯ লক্ষ ৩১ হাজার ২৯৪ টাকা আদায় করা হয়েছে। এছাড়া গত এক বছরে জেলায় প্রথমবারেই কোন এনজিওর প্রকল্প ছাড়া ১০ উপজেলায় ৩০টি ইউনিয়নে কাজ করছে।

এর আগে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন এই প্রতিপাদ্যে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com