বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত বিমল কৃষ্ণ (৪৮) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। সে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের বিনয় কৃষ্ণের ছেলে।

এ নিয়ে জেলায় ডেঙ্গু রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকদিন ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৮ জন।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৭২০ জন। এরমধ্যে সুস্থ্ হয়েছে ১ হাজার ৫৫৩ জন। বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৬৪ জন। কয়েকদিন আগে বিমল কৃষ্ণ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয় এবং শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ নিয়ে ৫ জনের মৃত্যু হলেও ৩ জনের রিপোর্ট পাওয়া গেছে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা: রাম পদ রায় বলেন, জেলা উপজেলা হাসপাতাল গুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্যালাইন রয়েছে। গুরুতর অবস্থার ডেঙ্গু রোগীদের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ রোগ প্রতিরোধে জেলা উপজেলায় সচেতনতামূলক মাইকিং ও লিম্ফলেট বিতরণ করা হয়েছে এবং পৌরসভাগুলোও এই রোগ প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com