শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির প্রতিটি পুজা মন্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে পুজাকে আনন্দময় করে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান।

তিনি বলেন, পুজার আগে থেকে মন্ডপ এলাকায় কোন অপরিচিত লোকের ঘোরাঘুরি ও সন্দেহভাজন কাউকে দেখা গেলে নিরাপত্তা বাহিনীকে জানানোর জন্য অনুরোধ জানান তিনি।

সোমবার (৩ অক্টোবর) সকাল ১১টায় রাঙ্গামাটিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দূর্গোৎসবের প্রস্তুতিমুলক সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কথা বলেন।

সভায় রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙ্গামাটি জেলা কমিটির আহবায়ক অমলেন্দু হাওলাদার, সদস্য সচিব বিপুল ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটি পুলিশ সুপার মো: মীর আবু তৌহিদ বিপিএম (বার) বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ২৪ ঘন্টা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। এছাড়া প্রত্যেকটি পূজা মন্ডবে সার্বক্ষণিক নজর দেয়া হবে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা অ্যাডজুট্যান্ট বলেন, শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রতিটি বড় পূজামন্ডপে ৮ জন, মাঝারি পূজামন্ডপে ৬ জন, ছোট পূজামন্ডপে ৪ জন আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবে।

দূর্গোৎসবের প্রস্তুতিমুলক সভায় পূজামন্ডপে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদকে নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পাশাপাশি দূর্গা পূজাকে কেন্দ্র করে কোন ধরনের গুজব বা দুষ্কৃতকারী দ্বারা দুর্ঘটনা এড়াতে সাথে সাথে প্রশাসনকে অবগত করার জন্য সবাইকে অনুরোধ জানান। এছাড়া শারদীয় দুর্গাপূজার সময় নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সংযোগ দেয়ার জন্য পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ জানানো হয়।

রাঙ্গামাটি জেলায় এবছর ৪৩ পুজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com