শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৭৮৮ দেখা হয়েছে
মানিকগঞ্জে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবস ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা-সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়। এই উলক্ষ্যে সকাল ১০টায় জেলা হাসপাতাল চত্বর থেকে বের করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‌্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: নাদিরা আখতার। এসময় জেলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিনসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, প্রতিবন্ধী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর র‌্যালিটি শহীদ স্মরণী সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালিতে জেলার বিভিন্ন অঞ্চলের প্রতিবন্ধীরা অংশ নেয়। র‌্যালি শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা.নাদিরা আখতারসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ছাড়াও সামাজিক ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com