বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: জেলা সদরে বুধবার সেনাবাহিনী কর্তৃক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
৩০৫ পদাতিক ব্রিগেড রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে সকাল ৯ টায় রিজিয়ন মাঠ প্রাঙ্গনে এসব মানবিক সহায়তা এবং শীতবস্ত্র বিতরণ করেন রাঙ্গামাটি রিজিযন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসপিপি, এএফডব্লিউসি,পিএসসি।
এ সময় অসহায় ও দুস্থ পরিবারের আত্ম কর্মসংস্থানের জন্য ৩টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ঢেউটিন, দুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য ১ লক্ষ ১৭ হাজার টাকা মানবিক সহায়তাসহ সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
এসময় মেজর মো: শফিকুল ইসলাম, মেজর তাজদিক বিন নজরুল, জিএসও-২ মেজর মো: আসফিকুর রহমানসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।