শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

সিরাজগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আগুন ২ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৬৭৩ দেখা হয়েছে
মোদকপাড়া মহল্লায় বসত বাড়িটিতে অগ্নিকান্ডের ঘটনা

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ :  সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ঝাপড়া মোদকপাড়া মহল্লায় পূর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে, উক্ত মহল্লার মৃত অগ্নিশ্বর মোদকের ছেলে কান্তিশর মোদক, গৌতম কুমার মোদক, স্বাগতম মোদক, নান্টু মোদক পৈত্রিক সুত্রে ওই বাড়ির মালিক এবং তাঁরা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন।

এক সপ্তাহ আগে কান্তিশর মোদক চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। এ সুযোগে পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত  পেট্রোল দিয়ে ওই বাড়িতে আগুন দেয়। এতে ২টি ঘরবাড়ি, আসবাবপত্র ও জুয়েলারী সামগ্রীসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকরা পৌর মেয়রসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। বুধবার সকালে পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান ও জাতীয় পার্টির নেতা শের আলী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে তারা সহযোগিতার আশ্বাস দেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com