রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত রাজধানীতে ঈদ জামাতের ব্যাপক প্রস্তুতি অনিয়ম, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের ১০০ দিনে মন্ত্রিসভার ৬২ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে : মাহদী আমিন রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১লা জুন আগামী এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে : প্রধানমন্ত্রী ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা রামিসা হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আর্থিক খাতে আস্থা ফেরাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি : অর্থমন্ত্রী

অস্ত্রবিরতি ঘোষণার পর শ্রীনগরে বিস্ফোরণের অভিযোগ ওমর আব্দুল্লাহর

  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস: জম্মু ও কাশ্মীরের মুখমন্ত্রী ওমর আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ শ্রীনগর শহরে বেশ কয়েকটি ‘বিস্ফোরণ’ শুনেছেন বলে জানিয়েছেন।

এর কয়েক মিনিট পর শ্রীনগরের বহু বাসিন্দা এক্স এ ভিডিও পোস্ট করে জানান, রাতের আকাশে আসতে থাকা ড্রোনের দিকে বিমান বিধ্বংসী কামান থেকে ট্রেসার ছোড়া হয়েছে, ভিডিওতে সেগুলো দেখা যাচ্ছে। ভারত ও পাকিস্তান অস্ত্রবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পর আব্দুল্লাহর পোস্টটি আসে।

পাল্টাপাল্টি আক্রমণের চার দিনের মাথায় শনিবার ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার তথ্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

এক্সে নিজের পোস্টে আব্দুল্লাহ বলেন, “যুদ্ধবিরতির কী হল? শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।”

এরপর ভিডিওসহ তার আরেক হালনাগাদ পোস্টে তিনি বলেন, “এটা কোনো অস্ত্রবিরতি না। শ্রীনগরের মাঝখানে থাকা এয়ার ডিফেন্স ইউনিট শুটিং শুরু করেছে।” সূত্র: দেশী বিদেশী গণমাধ্যম।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com