সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সব দল দেখা শেষ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ : রফিকুল ইসলাম খান

  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন, গ্রাম-গঞ্জ, শহর-বন্দর-নগর, চায়ের দোকান, সর্বত্র এখন এক আওয়াজ, সব দল দেখা শেষ, আগামী দিনে জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, জামায়াত জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে, প্রথম অঙ্গীকার হবে-নিজেরা হবো না রাজা, জনগণকে বানাবো না প্রজা। জনগণের ভোটে রাষ্ট্র¡ পরিচালনার দায়িত্ব পেলে জনগণের সেবক হয়ে সবাই মিলে এই সুন্দর বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তুলব ইনশাআল্লাহ। মানুষ চায় দুর্নীতিমুক্ত দেশ, আমরা দুর্নীতি বন্ধ করে আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড় করাবো। দেশের মানুষ বুঝতে পেরেছে বলেই গ্রাম-গঞ্জ, শহর-বন্দর সর্বত্র এখন এক আওয়াজ, সব দল দেখা শেষ, আগামী দিনে জামায়াতে ইসলামীর বাংলাদেশ। জনগণের কথাও একটাই আমরা সবাইকে ক্ষমতায় বসিয়ে দেখেছি, এবার জামায়াতকে দেখব। বাংলাদেশের জনগণের কাছে আমাদের আহ্বান, আমাদের একবার ভালো করে দেখুন, বিভিন্ন জরিপের ফলাফলও দেখেছেন, আলহামদুলিল্লাহ, দিন যত যাচ্ছে, জামায়াতের জনসমর্থন ততই বাড়ছে।

বেকার সমস্যা নিয়ে দলের পরিকল্পনা তুলে ধরে রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, বাংলাদেশে কোনো বেকার থাকবে না। আমরা দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কাজে ও শক্তিতে রূপান্তরিত করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে মিল-কলকারখানা স্থাপন করা হবে। আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও দখলবাজমুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমরা ইতিমধ্যে অর্ন্তবর্তী সরকারের কাছে চাঁদাবাজ ও দখলবাজমুক্ত বাংলাদেশ গঠনের জন্য আমরা বেশ কিছু প্রস্তাবও দিয়েছি। আমরা একটি আধুনিক ও মানবিক ইসলামী বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

মা জাতির মর্যাদা সবার উপরে উল্লেখ করে তিনি বলেন, মেয়েদের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থাকবে। মেয়েরা বিসিএস দেবে, আর্মিতে যোগ দেবে, সচিব হবে, ব্যাংকার হবে। অমুসলিম নাগরিকদের জামায়াত সংখ্যালঘু মনে করে না। তারা এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। এদেশে জন্ম নেওয়া প্রতিটি মানুষ সমান অধিকার ভোগ করবে। বাংলাদেশের নাগরিক হিসেবে তারা অন্যদের মতোই সমান অধিকার পাবে। এই দেশ কারো বাপের নয়, কোনো বিশেষ পরিবারেরও নয়, এই দেশ ১৮ কোটি মানুষের।

জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত ষান্মাসিক রুকন (সদস্য) সম্মেলনে জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা, শহর, পৌর ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com