সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রামিসা ধর্ষণ-হত্যা ।। সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের কৃতি শিক্ষার্থী ঢাকা কলেজের উপাধ্যক্ষ (অবঃ) প্রফেসর জাহানারা বেগম। তিনি বলেন, এ কলেজ থেকে আমি স্বপ্ন দেখতে শিখেছি। আজকের মেয়েরা শিক্ষায়, দক্ষতায় এবং মেধায় দেশের উন্নয়নে বড় অবদান রাখছে। তোমরাও দেশের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কলেজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি দেশের নারীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার একটি আলোকিত দ্বার। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মানবিকতা এই তিন গুণ ধারণ করেই তোমাদের এগিয়ে যেতে হবে।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর লুৎফর রহমান, প্রফেসর বদরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমূখ। এ সময় অন্যান্য সহযোগী অধ্যক্ষ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।  

অনুস্থানে অংশ নেয়া শিক্ষার্থীরা জানান, কলেজ জীবনের নতুন পথচলা এমন আয়োজনের মধ্য দিয়ে শুরু হওয়ায় বিশেষভাবে অনুপ্রাণিত। শিক্ষা ও সৃজনশীল চর্চার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com