বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন

বিলে বিষ

  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘোড়াবিলে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, উক্ত বিলের কিছু সংখ্যক জমির মালিক রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ ওই বিলে ছাড়ে প্রায় ২ মাস আগে। বিলের মুখ বন্ধ করে এই মাছ ছাড়া নিয়ে ওই বিলের অনান্য জমির মালিকের সাথে বিরোধ চলে আসছিল বেশ কিছুদিন ধরে। এরই জের ধরে শনিবার ভোর রাতে কে বা কারা ওই বিলে বিষ ঢেলে দেয়। এতে দুপুরের দিকে ওই বিলের অনেক মাছ মরে ভেসে ওঠে। মাছ চাষে জমির মালিক মুক্তার হোসেনসহ অনেকেই বলেন, বিলের মুখ বন্ধ করা হয়নি। নেট দিয়ে মুখ আটকিয়ে এই মাছ চাষ করা হয়েছে। এ ব্যাপারে আব্দুল খালেক বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ কর্মকর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম সরওয়ার লিটন বলেন, এ বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com