বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় গুরু বনভান্তের ১০১তম জন্ম বার্ষিকী পালন

  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৭৬০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: ৮ জানুয়ারি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু মহাসাধক শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০১তম শুভ জন্মজয়ন্তী। এ দিবসকে কেন্দ্র করে রাঙ্গামাটি রাজবন বিহারে নানা অনুষ্ঠান পালন হচ্ছে। সপ্তাহব্যাপী চলমান অনুষ্ঠানে বুধবার হচ্ছে শেষ দিন।

মঙ্গলবার দিবাগত  রাত ১২ টা ১ মিনিটে বনভান্তের জন্মদিনের কেক কাটেন ভান্তের প্রধান শিষ্য প্রজ্ঞালংকার মহাস্থবির। এ সময় বনভান্তের অন্যান্য শিষ্যরা উপস্থিত ছিলেন।

ভান্তের জন্মদিন উপলক্ষে সকালে বনভান্তের মমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিষ্য, ভক্ত পূণ্যার্থীরা। তখন হাজারো বৌদ্ধ নর-নারী ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে রাজবন বিহার প্রাঙ্গণে ভিড় জমান। এরপর হয় বিহারের পশ্চিম মাঠে সংঘদান, অষ্টপরিস্কার দান, বুদ্ধমুর্তি দানসহ নানান দান অনুষ্ঠান ও বনভান্তের জীবনী নিয়ে অনুষ্ঠিত হয় ধর্ম আলোচনা সভা। ধর্র্মীয় আলোচনা সভায়  সাধনানন্দ মহাস্থবির বনভান্তের পবিত্র বাণী মনে করেই নিজের জীবনের সকল পাপ মুক্তির আশাবাদ নিয়ে আর পার্বত্য এলাকার শান্তি যেনো অব্যাহত থাকে সে মনবাসনামহান বুদ্ধের কাছে পৌঁছে দিতে চেয়েছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

উল্লেখ্য, দেশের বৃহত্তম বৌদ্ধ মন্দির রাঙ্গামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্ম গ্রহন করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৩ বৎসর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন।

বর্তমানে বনভান্তের মরদেহটি বিজ্ঞান সম্মতভাবে পেটিকাবদ্ধ (বিশেষ কফিন) অবস্থায় রাঙ্গামাটির রাজ বন বিহারে রাখাহয়েছে। তারই জন্মজয়ন্তীর স্মৃতিস্বরণে সপ্তাহব্যাপী রাঙ্গামাটি শহর জুড়ে আয়োজন করা হয়  ধর্মীয় উৎসব।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com