বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে সরোয়ার হোসেন (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -১২ সদস্যরা। সে সিরাজগঞ্জ সদর উপজেলার বীর ভদ্রঘাট (মল্লিকপাড়া) গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ৩ টি মোবাইলসেট, ৩ টি সিম কার্ড ও ৭’শ টাকা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে ।